জুলিয়া জাহান
২৫ জুলাই ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীদের সামনে বিকৃত যৌন হয়রানি

চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীদের সামনে বিকৃত যৌন হয়রানি

শরীয়তপুরে চলন্ত অটোরিকশায় কলেজপড়ুয়া কয়েকজন ছাত্রীর সামনে এক ব্যক্তির বিকৃত যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শরীয়তপুর সরকারি কলেজ থেকে পরীক্ষা শেষে কয়েকজন ছাত্রী অটোরিকশাযোগে ভেদরগঞ্জ উপজেলার মহিষারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার আটং এলাকা থেকে অটোরিকশায় ওঠেন এক ব্যক্তি। পরে চলন্ত অটোরিকশায় বসেই তিনি অশালীন ও বিকৃত আচরণ শুরু করেন বলে অভিযোগ। বৃষ্টির কারণে এবং পরিস্থিতি অনুকূলে না থাকায় ওই সময় কেউ প্রতিবাদ করতে পারেননি।

তবে অটোরিকশায় থাকা এক শিক্ষার্থী মুঠোফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ছয়গাঁও এলাকায় নেমে যান ওই ব্যক্তি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অটোরিকশার বিপরীত সিটে বসে আছে ত্রিশোর্ধ্ব এক ব্যক্তি। তার পড়নে লুঙ্গি ও টিশার্ট। হঠাৎ করেই ওই ব্যক্তি অশালীন ও বিকৃত আচরণ শুরু করেন।

বিষয়টি নিয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি। ইতোমধ্যে অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের সঙ্গে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ নিয়ে আলোচনা, নতুন সম্ভাবনার দ্বার খুলছে বাংলাদেশ

১

মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা, পরিণতি ভোগ করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

২

নিরাপত্তাঝুঁকিতে সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন সরকারি কর্মীদের

৩

রাজউক জোন-২ পরিদর্শক মেহেদী হাসানের বিরুদ্ধে নোটিশ বাণিজ্যের অভিযোগ, অবৈধ ভবন নির্মাণে সহযোগিতার আশঙ্কা

৪