জুলিয়া জাহান
২৫ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৩

কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি পলমল গার্মেন্টসের গেটের সামনে রাস্তায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করার সময় তিনজন জন মাদক ব্যবসায়ীকে ১০৫০ পিচ ইয়াবা সহ তাদের গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলার রংপুর সদর উপজেলার নুনীটারী হরকলি এলাকার মোঃ ওহেদুল ইসলামের ছেলে সেলিম মিয়া (২৬), গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার সেলিম মিয়ার স্ত্রী রিনা বেগম (৪০), ইকবাল গাজীর ছেলে রবিউল ইসলাম (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হিজলহাটি পলমল গার্মেন্টসের সামনে থেকে তিনজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয় বিক্রয় করার সময় পুলিশের টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে গ্রেফতার করা হয়।

পরে আসামী সেলিম মিয়ার প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনের জিপার রক্ষিত ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, রিনা বেগম এর পরিহিত স্যালোয়ারের ডান পাশের পকেট থেকে সাদা পলিথিনে জিপারে রক্ষিত ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট,রবিউলের পরিহিত লুঙ্গির বাম পাশের কোচ থেকে সাদা পলিথিন জিপারে রক্ষিত ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। মোট ১০৫০ পিচ ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ১৫ হাজার টাকা।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এস আই) আবুল হাসান জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অ্যাডভোকেট হান্নান শাহর পক্ষ থেকে মন্দিরে মোবাইল উপহার ও ধানের শীষের প্রচার

১

মহেশপুরে ৬০ পিস ইয়াবাসহ ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

২

মহেশপুরে ১৩ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার

৩

নাটোরের বনপাড়ায় বাস ও বালুর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৯, আহত অন্তত ৩০

৪