মোঃ নজরুল ইসলাম ‎কালিয়াকৈর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে ছেলের আঘাতে বাবার মৃত্যু

কালিয়াকৈরে ছেলের আঘাতে বাবার মৃত্যু

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল এলাকায় ছেলের আঘাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে|
সোমবার রাত ৯ টার দিকে ছেলে অর্ণব চক্রবতি তার বাবা লব লাল চক্রবতিকে আঘাত করলে এ ঘটনা ঘটেছে। |
নিহত হলেন, উপজেলার চিনাইল এলাকার মৃতঃ ইন্দ্র মোহন চক্রবতির ছেলে লব লাল চক্রবতি |
স্থানীয় ও পুলিশ সূত্রে জানান যায়,লব লাল চক্রবতি তাতী বাজার থেকে লক্ষ্মী পুজা শেষ করে বাড়ি আসে| পূজায় পাওয়া উপকরণ বস্তা থেকে খোলার সময় অর্ণব চক্রবতি মাদক খাওয়ার জন্য টাকা চায়| টাকা চাওয়া নিয়ে বাবা মায়ের সাথে ঝগড়া হয়| ঝগড়ার একপর্যায়ে লব লাল চক্রবতির সাথে অর্ণব চক্রবতির দস্তাদস্তির এক পর্যায়ে তিনি তার বাবাকে আঘাত করেন এবং আঘাতে বাবা লবলালের ঘটনা স্থলে মৃত্যু বরণ করেন| এর পূর্বেও অর্ণবকে তিনবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়|কিন্তু তাতে তার কোন লাভ হয় না বরং নিরাময় কেন্দ্র থেকে এসে আবার মাদকের সাথে জড়িয়ে পড়ে|পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়|
ঢালজোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়্যারম্যান মোঃ এনায়েত হোসেন গজনবী বলেন, অর্ণব চক্রবতি মাদকাসক্ত ছিলেন| সে প্রায় প্রতিদিন বাবা মার সাথে মাদকের টাকার জন্য ঝগড়া করে | তারই ন্যায় সোমবার রাতে মাদকের টাকার জন্য বাবার (লবলাল চক্রবতি) সাথে ঝগড়া করে এবং একপর্যায়ে বাবাকে আঘাত করে | আঘাতে ঘটনাস্থলে লব লাল চক্রবতির মৃত্যু হয়| ঘটনার পর অর্ণব পলাতক রয়েছে|
কালিয়াকৈর থানার উপপরির্দশক (এসআই) ছানোয়ার হোসেন , সোমবার রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে| মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে| এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরের গর্ব বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৫তম শাহাদত বার্ষিকী আজ

১

কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

২

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা

৩

বিদ্যালয়ে ৩৩ লাখ টাকার অনিয়মের অভিযোগ, সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক ও অফিস সহকারী

৪

বেলপুকুরিয়ায় মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা, গঠন আইনশৃঙ্খলা কমিটি

৫

জামালপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৬

আশুলিয়ায় ডিবির অভিযানে ইয়াবা-হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

কালিয়াকৈরে ছেলের আঘাতে বাবার মৃত্যু

৮