চাঁদপুরের কচুয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে যুবশক্তি একতা সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ৫ নম্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও কচুয়া থানা বিএনপির ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম শিকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবশক্তি একতা সংঘের সভাপতি শরিফুল ইসলাম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংগঠনটির ছয় বছরের পথচলা উপলক্ষে আয়োজিত এ আয়োজন সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করার একটি উপলক্ষ হয়ে ওঠে।
মন্তব্য করুন