জুলিয়া জাহান
১৯ জুলাই ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে চাঁদপুরে উত্তেজনা

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগে চাঁদপুরে উত্তেজনা

চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে আদালতের স্থিতাবস্থা আদেশ উপেক্ষা করে জমিতে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, মোস্তফা গাজী দাবি করেন, ৩১৮, ৩১৯, ৩২০ ও ৩২৬ নম্বর দাগে তিনি পৈতৃক সম্পত্তির মালিক। সেখানে বসতবাড়ি নির্মাণের উদ্যোগ নিলে রুস্তম গাজী ও তার সহযোগীরা বাধা দেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। অভিযোগে আরও বলা হয়, রুস্তম গাজী প্রায় পাঁচ শতাংশ জমি জোরপূর্বক ভোগদখল করছেন এবং ওই জমিতেই ভবন নির্মাণ অব্যাহত রেখেছেন। বিষয়টি নিয়ে মোস্তফা গাজী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আবেদন করলে আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে রুস্তম গাজী জানান, তিনি মৈশাদী ভূমি অফিসের কর্মকর্তা জাহাঙ্গীর আলমের অনুমতি নিয়ে কাজ করছেন। তবে যোগাযোগ করা হলে ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম এমন কোনো অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন, আদালতের নির্দেশই চূড়ান্ত এবং এ ধরনের অনুমতি দেওয়ার এখতিয়ার তার নেই। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগকারী মোস্তফা গাজী প্রশাসনের হস্তক্ষেপ এবং আদালতের আদেশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলো প্রমাণিত নয়। তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কচুয়ায় নওমুসলিম গৃহবধূকে স্বামীর সংসারে ফিরিয়ে দিল পুলিশ

১

কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও লিফলেট বিতরণ

২

আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ, ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ

৩

গৌরনদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৪