চাঁদপুরের কচুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে মোঃ এনামুল্লা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের পরিচালিত অভিযানে কচুয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কড়ইশ পূর্বপাড়া এলাকায় আলী আহম্মেদ কারী সাহেবের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনামুল্লা ওই এলাকার ইমাম হোসেন ও রোকেয়া বেগমের ছেলে। অভিযানকালে তাঁর পরিহিত লুঙ্গির সামনের ডান কোচরে লুকানো অবস্থায় একটি জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে কমলা রঙের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার মোট ওজন ২ গ্রাম।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের উপপরিদর্শক মোঃ সোহেল রানা এ ঘটনায় বাদী হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}