পরিবেশ অধিদপ্তর, চাদপুঁর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, চাঁদপুর -এর উদ্যোগে চাঁদপুর জেলার পুরান বাজারে অটোরাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ এর ৭(খ) ধারা লঙ্ঘন করে পার্শ্ববর্তী ডাকাতিয়া নদীতে ধানের তুষ ও ছাই এবং ধান সিদ্ধ গরম পানি অপসারন করে নদী দূষণ/ভরাট করায় নিম্নবর্ণিত ০২টি অটোরাইসমিলে সর্বমোট ৬০০০০(ষাট হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ।
ক) মেসার্স মনজিল অটো রাইস মিল-৫০০০০(পঞ্চাশ হাজার)
খ) মেসার্স নিউ মেঘনা অটো রাইস মিল-১০০০০(দশ হাজার)
এছাড়া ডাকাতিয়া নদীতে অপসারণকৃত ধানের তুষ ও ছাই অনতিবিলম্বে অপসারণ করে নদী দূষণমুক্ত রাখার জন্য রাইসমিল কর্তৃপক্ষকে ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসন, চাঁদপুর এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: মাসুদ রানা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর উপপরিচালক জনাব মো : মিজানুর রহমানসহ অন্যান্য কর্মচারীরা। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর পরিদর্শক জনাব শরমিতা আহমেদ লিয়া। আইন শৃংখলা রক্ষায় চাঁদপুর জেলার একদল পুলিশ ফোর্স সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}