ঝিনাইদহের মহেশপুরে পুলিশের অভিযানে মাদক সেবনের অভিযোগে মো. রানা (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) মহেশপুর থানা পুলিশের নিয়মিত অভিযানে উপজেলার বজরাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নেশাগ্রস্ত অবস্থায় গোলমাল সৃষ্টি ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

গ্রেফতারকৃত মো. রানা মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

গ্রেফতারের পর তাকে মহেশপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ-সংক্রান্ত মহেশপুর থানার মিস মামলা নম্বর ২৫১/২১ বলে উল্লেখ করা হয়েছে।

পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দণ্ডপ্রাপ্ত যুবককে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, মহেশপুর থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}