চাঁদপুর সদর উপজেলা ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী আরিফ তালুকদার এর শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনিয়নবাসী ও যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোঃ আরিফ তালুকদার।
তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বলেন, যুবদল দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের আদর্শ ও নীতি ধারণ করে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, দলের দুঃসময়ে রাজপথে থাকা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে ইউনিয়ন যুবদলকে সুসংগঠিত ও গতিশীল করতে তিনি কাজ করতে আগ্রহী। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্য, সংহতি ও সফলতা কামনা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}