রাজশাহীর বেলপুকুরিয়া থানার ১ নম্বর ওয়ার্ডের দোমাদীতে দোমাদী আদর্শ কৃষি ক্লাবের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এ সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বেলপুকুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোমাদী আদর্শ কৃষি ক্লাবের সভাপতি মো. লোকমান আলী।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা ও জুয়ার আসক্তি থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।

প্রধান আলোচক ওসি মো. ফারুক হোসেন বলেন, “মাদক ও জুয়ার সঙ্গে কোনো আপস করা হবে না। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ সময় তিনি অপরাধ নির্মূলে সাধারণ জনগণকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মো. লোকমান আলী বলেন, এলাকার কল্যাণে দোমাদী আদর্শ কৃষি ক্লাব সব সময় কাজ করে যাচ্ছে। সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবী কালাম মাস্টার, ওয়াহেদ মাস্টার, চেয়ারম্যান সাহাদত হোসেন, জাকির হোসেন, রুবেল আলী, আকবর আলী, মোহাম্মদ আলী, মনজু, নাহিদ ও রহিদুল মেম্বারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক ও জুয়া প্রতিরোধে একটি বিশেষ কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}