গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সোমবার সকালে উপজেলা হলরুমে গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মৈয়র মজিবুর রহমান এমপি মহোদয়ের সাথে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ ও আলিম মাদ্রাসা সহ ২০২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মেয়র মজিবুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন,কেন্দ্রীয় শিক্ষক সমিতির যুগ্ন মহাসচিব মুখলেসুর রহমান, আড়াইগঞ্জ উচ্চ বিদ্যালয় এর সভাপতি দিদারুস আলম পাভেল,লতিফপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন আক্তার সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতিবৃন্দ। এছাড়াও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতিবৃন্দসহ বিভিন্ন পিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}