চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সদস্য মেম্বার পদে সম্ভাব্য প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপি। গতকাল ২৫অক্টোবর সোমবার বিকেলে ইউনিয়নের ছোটসুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদেরকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে দলীয় পদ থেকে পদত্যাগ, ডোপ টেস্ট সহ বিএনপি থেকে কিছু দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি তালিম হোসেন পাঠান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ এর উপস্থাপনায় উক্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক
শিরিন সুলতানা সুপ্তা, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, বারেক ভুইঞা, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন
সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ ও জেলা ওলামাদলের সভাপতি মাওলানা মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির মিজি, সাংগঠনিক সম্পাদক মানিক মুন্সী, ইউনিয়ন যুবদলের সভাপতি জুলহাস বেপারী, সাধারণ সম্পাদক কাউছার পাটওয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব আলম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মেহেদী, সাধারণ সম্পাদক মাজফুজ আলম, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আহমেদ রেজা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।