গাজীপুরের কালিয়াকৈর সখিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে করেছেন বিদেশি রাষ্ট্রদূতগণ, সিঙ্গাপুর, মরক্কো, মালদ্বীপ ও কসবো এ
৪টি দেশের রাষ্ট্রদূতগণ। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি বিভিন্ন স্থানে পরিদর্শন করেন তাঁরা। পরিদর্শন শেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তিনি বলেন, এক লাখ আনসার সদস্যরা দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির একটি সম্ভাবনাময় পথ তৈরি হচ্ছে। তিনি আরও বলেন এরিমধ্যে জাপানের সঙ্গে তিনটি কম্পানির সাথে আমাদের জনশক্তি নেওয়ার চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আগে একাডেমির কার্যক্রম, প্রশিক্ষণ ব্যবস্থা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় ঘুরে দেখেন বিদেশি রাষ্ট্রদূতগণ। এই সময় উপস্থিত ছিলেন আনসার বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আনসার সদস্যরা এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিন্দু ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}