রাজশাহীর দুর্গাপুরে জিয়া পরিষদের উপজেলা ও পৌরসভা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে উপজেলা শাখার ১৭ সদস্যবিশিষ্ট কমিটিতে অবসরপ্রাপ্ত চাকরিজীবী মোঃ গোলাম মর্তুজা মৃধাকে আহ্বায়ক ও মোঃ বাবুল সরকারকে সদস্য সচিব করা হয়েছে। একই সঙ্গে পৌরসভা শাখার ১৩ সদস্যবিশিষ্ট কমিটিতে মোঃ নাজমুল হোসাইনকে আহ্বায়ক এবং মোঃ নুরুল হুদাকে সদস্য সচিব করা হয়েছে। গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা জিয়া পরিষদের কাউন্সিল অধিবেশনে গঠিত পৃথক কমিটি রাজশাহী জেলা শাখার অনুমোদন লাভ করে।

জিয়া পরিষদ রাজশাহী জেলা শাখার নিজস্ব প্যাডে জারি করা অনুমোদনপত্রে জেলা শাখার সিনিয়র সহসভাপতি ড. মোজাফফর রহমান মুকুল, সহসভাপতি অ্যাডভোকেট মোঃ শাহজামাল (পিপি), সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর রহমান ও কৃষিবিষয়ক সম্পাদক কৃষিবিদ হাসান ওয়ালি উল্লাহ জুবেলের সুপারিশক্রমে জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর মহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষর করে কমিটি দুটির অনুমোদন দেন।

অনুমোদিত উপজেলা শাখার কমিটিতে আহ্বায়ক গোলাম মর্তুজা মৃধা ও সদস্য সচিব বাবুল সরকার ছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোঃ রফিক উদ্দিনকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল মান্নান, মোঃ হাতেম আলী, মোঃ জহিরুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ সাবের আলী। কমিটির সদস্যরা হলেন মোছাঃ টালিমা নাজনীন, মোঃ কামাল হোসেন, মোঃ গোলাম রসুল, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আব্দুল ওহাব (স্বপন), মোঃ জামান উদ্দিন, মোঃ সেলিম রেজা ও মোঃ বেলাল হোসেন।

এছাড়াও দুর্গাপুর পৌরসভা শাখার ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোঃ আবু সাঈদকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ গোলাম মোস্তফা, মোঃ ইয়াকুব আলী, মোঃ মনিরুল ইসলাম, মোঃ রহিদুল ইসলাম ও মোঃ আজিমউদ্দিন আলী। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোসাঃ রেখা বেগম, মোঃ শামীম আনোয়ার টুটুল, মোঃ হযরত আলী, মোজাম্মেল হক রেন্টু ও মোঃ সাইদুর রহমান।

জেলা শাখার সংশ্লিষ্ট নেতাদের সুপারিশ ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরের মাধ্যমে কমিটি দুটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনপত্রে সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের অবগতির জন্য অনুলিপি পাঠানোর বিষয়টিও উল্লেখ করা হয়। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা এলাকায় জিয়া পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}