প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ হাজার ৪১১ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ।

রোববার, ২৫ অক্টোবর, বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। চলতি বছর একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ কোটি ৭০ লাখ ডলারে।

এদিকে, ১৯ থেকে ২৪ অক্টোবর—এই ছয় দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯ কোটি ৪০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৩৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ৩২ হাজার ৬০০ কোটি টাকা।

অন্যদিকে, গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।

প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}