চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের স্বাধীন বাংলা (আলগী পোলের গোড়া) বাজারে অবস্থিত একটি অরাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন বাংলা বাজার যুব সংগঠন’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমকে গতিশীল করার লক্ষে মোঃ নজরুল ইসলাম রাজুকে সভাপতি ও মোঃ রিয়াদ খাঁনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলো সহ সভাপতি মোঃ রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম খলিফা, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ মহিম তালুকদার,দপ্তর সম্পাদক মোঃ রাসেল খলিফা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাহিদুর রহমান, সমাজকল্যান সম্পাদক মোঃ ফারুক, কার্যনিবর্বাহী সদস্য মোঃ শাহাদাত হোসেন তালুকদার, মোঃ জুয়েল খলিফা, মোঃ জুনাব আলী, আবুল কাসেম মিজি, মোঃ মহসিন মিজি।

উল্লেখ্য, এই যুব সংগঠনটি সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড, মাদকবিরোধী সচেতনতা সভা এবং জনকল্যাণমূলক কাজের উদ্দেশ্যে স্থানীয় এলাকার যুবসমাজকে সাথে নিয়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}