জামালপুরের মেলান্দহে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রবিবার ২৫ অক্টোবর দুপুরে স্থানীয় একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী, নুরজাহান বেগম, মোঃ মোফাজ্জল, আব্দুর রশিদ ও আব্দুল জলিল সহ আরো অনেকে।
এ সময় বক্তারা, অভিযোগ করেন মেলান্দার সাধুপুর গ্রামে, পৈর্তৃক সূত্রে প্রাপ্ত ২৪ শতাংশ জমি একই এলাকার ইনতাজ, মমতাজ, খলিল ও মাসুদ সহ জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণ করে। এ বিষয়ে প্রতিবাদ করলে উল্টো ভুক্তভোগীর পরিবারদের মামলা হামলা ও প্রান নাসের হুমকি ধামকি দিয়ে থাকে। এ ব্যাপারে থানায় অভিযোগ করলেও প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় বর্তমানে পরিবারটি জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছে বলে অভিযোগ করে। এ ব্যাপারে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}