জামালপুরের দেওয়ানগঞ্জে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রিপন সাহা (৪৩) ও প্রাইভেটকারের চালককে আটক করা হয়।
আটক রিপন সাহা টাঙ্গাইল সদর উপজেলার কলেজপাড়া এলাকার রাম চন্দ্র সাহার ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে রিপন সাহা রৌমারী থেকে ভাড়ায় চালিত একটি প্রাইভেটকারে করে মদের চালান গাজীপুরে নিয়ে যাচ্ছিলেন। তবে এ ঘটনায় গাড়ির চালকের সরাসরি সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঝাওডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা রৌমারী-ঢাকা সড়কের মধ্যেরচর এলাকায় অবস্থান নেন। বৃহস্পতিবার ভোররাতে প্রাইভেটকারটি বিজিবির চেকপোস্ট অতিক্রম করার সময় থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা। চালানটি ঢাকায় নেওয়ার কথা ছিল বলে জানিয়েছে বিজিবি সূত্র।
পরে বৃহস্পতিবার দুপুরে জব্দ করা মদ ও প্রাইভেটকারসহ আটক দুজনকে দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}