মাগুরার শালিখা উপজেলার ৪নং শতখালী ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক ছাত্রনেতা ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজাউল ইসলাম রেজা ঢালী।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রায় ১০০টি মোটরসাইকেলের বিশাল বহরসহ তিনি শতখালী ইউনিয়নের ১১টি পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষের সাথে কুশল বিনিময় করেন, শারদীয় শুভেচ্ছা জানান এবং প্রতিটি মণ্ডপে ২ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।

শতখালী এলাকার একটি পূজামণ্ডপে আয়োজিত সমাবেশে রেজা ঢালী বলেন, “আমাদের ইউনিয়নে অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমি প্রতিটি মণ্ডপে উপস্থিত হয়ে ভক্তদের খোঁজখবর নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমি আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। আপনাদের ছেলেমেয়েদের বিয়েতে উপস্থিত থেকে শুভ কাজ সম্পন্ন করতে চাই এবং প্রতিটি ধর্মীয় উৎসবে পাশে থাকতে চাই।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}