আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ভুল্লী উপজেলায় ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্ব প্রাপ্ত ছাত্র সমন্বয়করা।

​আজ (২১ অক্টোবর) ভুল্লী উপজেলার আওতাধীন আউলিয়াপুর ইউনিয়ন, শুখানপুখুরী ইউনিয়ন এবং বালিয়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পথসভা ও গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে দিনব্যাপী এই নির্বাচনী প্রচারণা পরিচালিত হয়।

​কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এবং ছাত্র সমন্বয়কদের সরাসরি তত্ত্বাবধান ও পরিচালনায় এ সময় সাধারণ মানুষ, স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক ও কুশল বিনিময় করা হয়।

​প্রচারণাকালে দায়িত্বপ্রাপ্ত ছাত্রনেতারা বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। কেন্দ্র থেকে প্রেরিত টিম তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে মাঠে কাজ করছে।”

​গণসংযোগকালে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া উপস্থিতি লক্ষ করা যায়।

কেন্দ্রীয় ছাত্রদলের সক্রিয় উপস্থিতি ও ছাত্র সমন্বয়কদের প্রাণবন্ত প্রচারণায় স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নেতারা আগামী ২৯ অক্টোবরের নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}