সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে নতুন সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বুধবার বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান ইশরাক হোসেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ঢাকা-৬ আসনের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চান তিনি। সংগঠনটি স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং প্রশাসনের সহযোগিতাও নেবে। তাঁর মতে, অত্যধিক ঘনবসতিপূর্ণ এই এলাকায় জনগণকে সম্পৃক্ত না করে শুধু কোনো একটি সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।

ইশরাক হোসেন আরও জানান, থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে। তবে তাঁর এই উদ্যোগ বানচাল করতে কিছু সংবাদমাধ্যম ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে, এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করে ইশরাক বলেন, আল্লাহ প্রদত্ত মৃত্যু ছাড়া কোনো দালাল মিডিয়া গ্রুপ কিংবা অপরাধীরা তাঁকে থামাতে পারবে না।

একই সঙ্গে বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার কথাও জানান তিনি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}