ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টা ৫ মিনিটে উপজেলার ১১ নম্বর মান্দারবাড়ীয়া ইউনিয়নের মান্দারবাড়ীয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এসআই (নিরস্ত্র) বি.এম. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মান্দারবাড়ীয়া গ্রামে রফিকুল ইসলামের বসতবাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে তাঁকে আটক করে।

পরে তাঁর পরিহিত প্যান্টের পকেটে তল্লাশি চালিয়ে একটি সাদা পলিথিনে মোড়ানো হালকা কমলা রঙের ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার রফিকুল ইসলাম মান্দারবাড়ীয়া গ্রামের মৃত মকছেদ আলী মণ্ডলের ছেলে।

এ ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে মহেশপুর থানায় মামলা করা হয়েছে। ২০ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমরান আলম জানান, থানা এলাকায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}