কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জাসাসের সম্মানিত আহ্বায়ক জনাব ইফতেখার আহমেদ বাবুল। অনুষ্ঠানের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রউফ খোকন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জীবন এবং সিনিয়র সহসভাপতি ফারুকুল ইসলাম ফারুক।
এ ছাড়া অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা জাসাস ও সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}