পটুয়াখালীর রাঙ্গাবালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১২ জেলেকে আটক করে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার অবৈধ ইলিশ ধরার জাল। তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে রাতভর অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

মা ইলিশের প্রজনন রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে পটুয়াখালীর রাঙ্গাবালীতে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড।
১৮ অক্টোবর রাত ১০টা থেকে ১৯ অক্টোবর সকাল সাড়ে ৯টা পর্যন্ত চলা এ অভিযানে আটক করা হয় ১২ জেলেকে। জব্দ করা হয় প্রায় ৫০ হাজার মিটার অবৈধ ইলিশ ধরার জাল, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন।
পরে আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান। আদালত প্রত্যেক জেলেকে ১০ দিন করে কারাদণ্ড দেন।
অভিযানে জব্দ করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং ইলিশের উৎপাদন সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}