প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গাজীপুরের কালিয়াকৈরে সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচ তলায় নারীদের সেনেটারী ন্যাপটিন হাইজিনের জন্য ভেন্ডিং মেশিন উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভুইয়া। এ সময় তিনি বলেন, নারীদের সুরক্ষার জন্য পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা ও প্রতিটি গার্লস স্কুলে ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে। এছাড়াও তিনি কালিয়াকৈর থানা, কালিয়াকৈর ভূমি অফিস, বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শামসুন্নাহার শিলা, উপজেলা প্রকৌশলী মাসুদুর নবী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}