ইং ১৮/১০/২০২৬ তারিখ জনাব মোঃ আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) শাহাজাহান, সঙ্গীয় ফোর্স সহ গত ১৮/১০/২০২৬খ্রিঃ তারিখ ১৯:৩০ ঘটিকার কচুয়া থানাধীন ০৮নং কাদলা ইউপির ৬ নং ওয়ার্ডস্থ মধ্য পূর্বপাড়া রতন পাটোয়ারী বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর স্পেশাল মোবাইল-৮১ ডিউটি করাকালে তাহার দেহ তাল্লাশি করিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী ১| মোঃ মহিন (৩৮), পিতা- মনির হোসেন, মাতা- মাফিয়া বেগম, সাং- কাদলা (সাহেব বাড়ী),৬ নং ওয়ার্ড, ০৮ নং কাদলা ইউপি, থানা- কচুয়া, জেলা-চাঁদপুরকে আটক করতঃ তাহাদের দেহ তল্লাশি করিয়া ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ০.১ গ্রাম করিয়া সর্বমোট ওজন ২ গ্রাম এবং প্রতিটি ট্যাবলেটের মূল্য অনুমান ৩০০/-(তিনশত) টাকা করিয়া সর্বমোট মুল্য (২০X৩০০)=৬,০০০/-(ছয় হাজার) টাকা উদ্ধার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর কঁচুয়া থানার ,এফআইআর নং-২৩, তারিখ- ১৮ অক্টোবর, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। ধৃত আসামীকে অদ্য ১৯/১০/২০২৬খ্রিঃ তারিখ বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।