সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কারণ জানতে চেয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার, ১৮ অক্টোবর, এ তথ্য জানা গেছে। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে কিছু না জানানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছে সরকার।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাঁদের নাম নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মৃত্যুদণ্ডের রায় দেন। তবে কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের এই সাজা দেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

এদিকে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশ সরকার কিংবা জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেটকে কিছু জানানো হয়নি বলে জানিয়েছে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ঘটনার বিস্তারিত জানতে সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। দুই ব্যক্তির পরিচয়, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া এবং বাংলাদেশি মিশনকে আগে জানানো হয়নি কেন—এসব বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বিদেশের মাটিতে বাংলাদেশের নাগরিকদের আইনি প্রক্রিয়া, কনস্যুলার সহায়তা এবং মৃত্যুদণ্ড কার্যকরের আগে সংশ্লিষ্ট মিশনকে অবহিত করার বিষয়টি নিয়ে এখন কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।

সৌদি সরকারের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}