দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩১৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের রোববার, ১৮ অক্টোবরের নিয়মিত বুলেটিনে উঠে এসেছে এ তথ্য।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ৯২ জন। আর পরীক্ষায় হামে আক্রান্ত বলে নিশ্চিত হওয়ার পর মারা গেছেন আরও ১০৪ জন। অর্থাৎ, সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৯৬ জনে।
একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৩ হাজার ২৪৪ জনে। পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ১২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট এক লাখ ৮৯ হাজার ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৮১ হাজার ৭৫৬ জন।
হামের উপসর্গ নিয়ে মৃত্যু ও হাসপাতালে ভর্তির এই সংখ্যা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শিশুদের মধ্যে হাম সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় সময়মতো শনাক্তকরণ, চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম গুরুত্বপূর্ণ।
হাম পরিস্থিতির সর্বশেষ তথ্য, স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান ও জনস্বাস্থ্যসংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর জানতে চোখ রাখুন নন্দিত টিভিতে।