শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি কোটচাঁদপুর উপজেলা পরিষদের আয়োজনে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনের সংসদ সদস্য জনাব মো. মতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শামীম হোসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুর রহমান, উপজেলা জামায়াতের যুব, মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং পৌর মেয়র পদপ্রার্থী সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী এবং পৌর বিএনপির সভাপতি সালাহউদ্দিন বুলবুল সিডলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ উদ্যোগের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানোর প্রয়াস নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ধর্মীয় উৎসব উদ্‌যাপনের গুরুত্ব তুলে ধরেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}