যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের পাশে থাকবে—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন ভারতের রাজস্থান রাজ্য বিজেপির সভাপতি মদন রাঠোর। তার বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল কংগ্রেসসহ অন্যান্য রাজনৈতিক দল।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, জয়পুরে এক বক্তৃতায় মদন রাঠোর বলেন, পাকিস্তান ভারতের প্রতিবেশী দেশ। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু হলে ভারতের পাকিস্তানের পাশে দাঁড়ানো উচিত। তবে নিজেদের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে ভারতীয়দের দেশের পাশে থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়। কংগ্রেসের মুখপাত্র শামা মোহাম্মদ রাঠোরের মন্তব্যকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন, বিজেপি তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শামা মোহাম্মদ বলেন, পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের সেনা ও সাধারণ মানুষ নিহত হওয়ার পরও বিজেপির রাজ্য সভাপতির এমন বক্তব্য উদ্বেগজনক। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবস্থানও জানতে চান।

অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টিও রাঠোরের বক্তব্যের ভিডিও প্রকাশ করে বিজেপির সমালোচনা করেছে। দলটির প্রশ্ন, বিজেপি যখন জাতীয়তাবাদের কথা বলে, তখন তাদের নেতার এমন মন্তব্যের ব্যাখ্যা কী?

তবে বিতর্কের মুখে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন মদন রাঠোর। তার দাবি, বক্তব্যের কিছু অংশ তুলে ধরে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের প্রসঙ্গেই ওই মন্তব্য করেছিলেন।

রাঠোরের ভাষ্য, ভারত-পাকিস্তান ম্যাচে ভারত হেরে গেলে কেউ আতশবাজি ফাটালে তাকে দেশপ্রেমিক বলা যায় না। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে ভারতের অবস্থান নিয়ে তার বক্তব্যকে এই প্রেক্ষাপটেই বুঝতে হবে বলে দাবি করেন তিনি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}