মাগুরার শালিখা উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে এক মাদককারবারির ছুরিকাঘাতে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাকিবুল গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

​এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত অপু (২৫) নামে এক যুবককে আটক করেছে। সে হরিশপুর গ্রামের জালাল হোসেনের ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হরিশপুর গ্রামে মাদক কেনাবেচার খবর পেয়ে শালিখা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদককারবারিরা সংগঠিত হয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে এক মাদক ব্যবসায়ী এএসআই রাকিবুলকে লক্ষ্য করে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন।

​সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, “মাদকবিরোধী অভিযানে গিয়ে আমাদের থানার এক এএসআই আ

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}