জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা পরিষদের অর্থায়নে দুস্থ ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং একজন অসহায় পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন জয়পুরহাট জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান। পরে তারা একজন অসহায় পঙ্গু ব্যক্তির হাতে একটি হুইল চেয়ার তুলে দেন।
বাইসাইকেল বিতরণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। পাশাপাশি নিয়মিত পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন।
উপজেলা পরিষদের এ উদ্যোগে শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা কিছুটা লাঘবের পাশাপাশি তারা পড়াশোনায় আরও উৎসাহিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।

function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}