চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের (মনিহার) সাবেক ইউপি সদস্য মোঃ আবুল বাসার মোল্লা ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রদত্ত ফরম সংগ্রহের মাধ্যমে এলাকায় পুনরায় উন্নয়নমূলক কাজ ও জনগণের সেবা প্রদান অব্যাহত রাখার লক্ষ্যেই এবারো নির্বাচনী মাঠে নামার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
তিনি তার মেয়াদকালে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে নাগরিক সেবা পৌঁছে দেওয়া, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের জন্য চেষ্টা করেছেন বলে জানা গেছে।
তিনি বলেন, আমার দায়িত্বকালীন সময় আমি মানুষের কাছে ছিলাম, চেষ্টা করেছি সরকারের প্রদত্ত উন্নয়ন ও নাগরিক সেবা মানুষের কাছে পৌছে দিতে। এ কারনে আমি এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছি। আর আল্লাহর রহমতে আমি যদি আবার নির্বাচিত হই তাহলে বেশ কিছু অসমাপ্ত কাজ শেষ করা এবং জনগণের ন্যায্যা পাপ্য উন্নয়ন ও সেবা প্রদানের পাশাপাশি ইউনিয়নকে একটি আধুনিক ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলতে কাজ করবো ইনশাআল্লাহ।