লালমনিরহাটে আজ ২৭ সেপ্টেম্বর২৬
“ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, লালমনিরহাটের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস২৬।
রবিবার সকাল ১০:০০ টায় শহরের মিশন মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলার পর্যটন সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহঃ রাশেদুল হক প্রধান। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ রাসেল মিয়াসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা লালমনিরহাটের ঐতিহাসিক ও প্রাকৃতিক পর্যটন স্পটগুলোর প্রচার বৃদ্ধি এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের মাধ্যমে জেলার পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}