গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব চান্দরা গণপাঠাগার ও পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কালিয়াকৈর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দরা এলাকায় এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর মেয়র পদপ্রার্থী মো. সাইজুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব চান্দরা গণপাঠাগারের সভাপতি শহিদুর রহমান। সঞ্চালনা করেন পাঠাগারের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান।
অনুষ্ঠানে কালিয়াকৈর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে ২২টি স্কুল ও ৫টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
পূর্ব চান্দরা গণপাঠাগারের পক্ষ থেকে মোট ২৫ জন কৃতি শিক্ষার্থীকে প্রত্যেককে কলেজে ভর্তির জন্য ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেটও তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড সভাপতি মো. সারোয়ার হোসেন আকুল এবং পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোতালেব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং মেধাবীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ভবিষ্যতে একটি শিক্ষিত ও আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজন করে পূর্ব চান্দরা গণপাঠাগার।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}