ইসলামপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সম্মানিত সিনিয়র শিক্ষক শুভেন্দু চন্দ্র দাস আজ সোমবার বিকেলে ইসলামপুর উপজেলার উত্তর কিসামতজাল্লা গ্রামের নিজ বাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।
তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন প্রয়াতের আত্মার শান্তি দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}