জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদের প্রধান সড়কটি। কিন্তু গতকালের ভারী বৃষ্টিতেই সড়কের একটি অংশ আবারও ধসে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, সংস্কারের পর খুব অল্প সময়ের মধ্যেই সড়কটি ধসে পড়ায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। তারা জানান, সামান্য বৃষ্টিতেই যদি সড়ক ধসে যায়, তবে এটি টেকসইভাবে নির্মাণ করা হয়েছে কি না, তা তদন্ত করা প্রয়োজন।
এলাকাবাসী দ্রুত সড়কটি পুনরায় সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
উল্লেখ্য, উত্তর সিরাজাবাদ–দেওয়ানগঞ্জ–ইসলামপুর সংযোগ সড়কটি এর আগেও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগে বিঘ্ন সৃষ্টি করেছিল।
function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}