মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা উত্তেজনার মধ্যে বাহরাইনে শুরু হয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর যৌথ সামরিক মহড়া ‘বাহরাইন শিল্ড’। ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলা এই মহড়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনের সশস্ত্র বাহিনী অংশ নিচ্ছে।
বাহরাইনের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল-নুয়াইমি জানিয়েছেন, মহড়ার মূল লক্ষ্য যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি, অপারেশনাল সক্ষমতা উন্নয়ন এবং সদস্য দেশগুলোর বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা।
তিনি বলেন, এই মহড়া জিসিসিভুক্ত দেশগুলোর যৌথ সামরিক শক্তির প্রতিফলন এবং যেকোনো নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের প্রস্তুতির বার্তা বহন করে।
আল-নুয়াইমির ভাষ্য, সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতি যৌথ প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা স্পষ্ট করেছে। ‘বাহরাইন শিল্ড’ মহড়া উপসাগরীয় দেশগুলোর সামরিক সংহতি বৃদ্ধি এবং সম্ভাব্য শত্রুতামূলক হামলার বিরুদ্ধে সমন্বিত প্রতিরক্ষা গড়ে তুলতে সহায়ক হবে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই যৌথ সামরিক মহড়াকে উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
function PlayerjsAsync(){} if(window["Playerjs"]){PlayerjsAsync();}