মৌলভীবাজার সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ নিশ্চিতকরণে নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার (০৮ জুলাই ২০২৬) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে সদর উপজেলার পুরাতন হাসপাতাল রোড এলাকার এস ওয়ান এন্টারপ্রাইজে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে শমশেরনগর রোড এলাকার রিপন এন্টারপ্রাইজে একই আইনের ৩৮ ধারায় একটি মামলায় আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন,
- পশ্চিম ফুলমতি কান্দাপাড়া, ইন্দুঘাট ব্রিজ নির্মাণের দাবি জোরালো
- মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
- জোর করে নয়, জনগণের প্রত্যক্ষ রায়ে ক্ষমতায় এসেছে সরকার: সাভারে রুহুল কবির রিজভী
অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম। অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।