অনলাইন ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, শিক্ষা-স্বাস্থ্যেও বড় পরিকল্পনা

দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, শিক্ষা-স্বাস্থ্যেও বড় পরিকল্পনা

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রবাসী বাংলাদেশিদেরও ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা গেলে দেশে ও বিদেশে থাকা সব বাংলাদেশিই এর সুফল পাবেন।

বুধবার, ২৮ অক্টোবর সন্ধ্যায় জাপানের টোকিওতে নিউ ওতানি হোটেলে জাপানপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষ জনশক্তি তৈরি এবং জাপানের শ্রমবাজারে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রী জানান, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ইংরেজির পাশাপাশি জাপানিসহ জার্মান, ফরাসি ও কয়েকটি বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনা রয়েছে। আগামী বছর থেকে স্কুলগুলোতে এসব ভাষা শেখানোর কার্যক্রম শুরুর প্রত্যাশার কথাও জানান তিনি।

শিক্ষার পাশাপাশি খেলাধুলা, শিল্পকলা, সংস্কৃতিচর্চা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যসেবা নিয়ে তিনি জানান, আগামী পাঁচ বছরে উপজেলা হাসপাতালগুলোর শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫০টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা চালু এবং নারী ও শিশুদের বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হবে।

এ ছাড়া গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান তিনি। প্রস্তাবিত নিয়োগে অন্তত ৮০ শতাংশ নারী রাখার পরিকল্পনা রয়েছে। এসব কর্মী পুষ্টি, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে সচেতনতা তৈরিতে কাজ করবেন বলে জানান প্রধানমন্ত্রী।

জাপানের শ্রমবাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে দক্ষ কর্মী তৈরির ওপরও জোর দেন তিনি। কর্মীদের যথাযথ প্রশিক্ষণ, জাপানি ভাষা শিক্ষা এবং দেশটির সংস্কৃতি সম্পর্কে ধারণা দিয়ে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

জাপানি ভাষায় দক্ষ প্রবাসীদের দেশের কাজে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় অথবা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে থাকলেও সবাই বাংলাদেশের নাগরিক। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষ জনশক্তি তৈরিতে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উন্নয়নে অবদান রাখা সম্ভব।

জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার সভাপতিত্বে সভায় দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, শিক্ষা-স্বাস্থ্যেও বড় পরিকল্পনা

১

লাল কার্ডের পর বড় শাস্তির শঙ্কা নেইমারের, মিস করতে পারেন মৌসুমের বাকি ম্যাচ

২