ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে ‎ক্ষমতার দাপটে গভীর নলকূপ জবরদখল

পাঁচবিবিতে ‎ক্ষমতার দাপটে গভীর নলকূপ জবরদখল

বিগত সরকারের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে গভীর নলকূপ জবরদখল করে নেওয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। জয়পুরহাটের পাঁচবিবির আওলাই ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সম্পাদক একরামুল হক চৌধুরী তাওহীদ ক্ষমতার প্রভাব খাটিয়ে আওলাই গ্রামের মোঃ কিনা মন্ডলের ছেলে মোঃ বেলাল মন্ডলের গভীর নলকূপটি জবরদখল করায় প্রতিকারের আশায় বেলাল থানায় লিখিত অভিযোগের পাশাপাশি সংবাদ সম্মেলন করেন।
‎শুক্রবার দুপুরে বেলাল নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন, দীর্ঘ ১০’বছর প্রবাসে শ্রমিকের কাজ করি। সন্তানদের কথা ভেবে প্রায় ১৭’লক্ষ টাকা খরচ করে গভীর নলকূপের সকল কার্যক্রম সম্পন্ন করি। হঠাৎ তাওহীদ চেয়ারম্যান ও মৃত ছহির উদ্দিনের ছেলে আবু বক্কর রশিদ রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে জিম্মি করে ৩’লক্ষ টাকা চাঁদা দাবী করে। গভীর নলকূপের ঘর, বিদ্যুৎ সংযোগ বাবদ আমাকে ৪’লক্ষ টাকা দিয়ে প্রকল্পটি জবরদখল করে নেয়। এতে সাড়ে ১২’লক্ষ টাকা আর্থিক ক্ষতি হয় বলে জানায় বেলাল। তিনি আরো বলেন, ১০’কেভির ৩’টি ট্রান্সফরমার বেআইনিভাবে পোল্ট্রি খামারে অবৈধ বৈদতিক সুবিধা ভোগ করছে। উক্ত সংযোগটির মিটার নং-৯২৫৮৭৩২৫ (বই নং-৩৪/৫৮০/৮০১০) এখনও বহাল রয়েছে। বাড়িতে নেশাদ্রব্য দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টাও করেছিল তারা। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার ন্যায্য পাওনা ফিরে পাওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বেলাল।
‎তাওহীদ চেয়ারম্যান বলেন, বেলালের এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উপযুক্ত মূল্যেই এসব ক্রয় করেছেন যার সব দলিল প্রমাণ আছে।
‎এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ তামবিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাল কার্ডের পর বড় শাস্তির শঙ্কা নেইমারের, মিস করতে পারেন মৌসুমের বাকি ম্যাচ

১

বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ তৈরি করেছিল দায়মুক্তি আইন: রিজভী

২

মহেশপুরের গর্ব বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৫তম শাহাদত বার্ষিকী আজ

৩

কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

৪

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা

৫

বিদ্যালয়ে ৩৩ লাখ টাকার অনিয়মের অভিযোগ, সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক ও অফিস সহকারী

৬

বেলপুকুরিয়ায় মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা, গঠন আইনশৃঙ্খলা কমিটি

৭

জামালপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত