সুবির ঘোষ, স্টাফ রিপোর্টার
১৯ অক্টোবর ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা: শালিখার দরিশলই স্কুলপাড়া দুর্গামন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা-অর্চনা

আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা: শালিখার দরিশলই স্কুলপাড়া দুর্গামন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা-অর্চনা

 

শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমী আজ। সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকেই মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দেবী দুর্গার পূজা-অর্চনা।

মহাঅষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে এদিন কুমারী কন্যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে পূজা করা হয়। ১ থেকে ১৬ বছর বয়সী কুমারী বালিকাকে দেবী দুর্গার জীবন্ত প্রতীক বা মাতৃরূপে পূজা করা হয়। এই আচারের মধ্য দিয়ে মূলত বহির্বিশ্বে নারীজাতি ও মাতৃশক্তির মহিমান্বিত রূপকে শ্রদ্ধা জানানো হয়।
শাস্ত্র অনুসারে, কুমারী মানেই অপার্থিব পবিত্রতা ও সম্ভাবনার রূপ। আজকের এই পবিত্র দিনে সকলের জীবনে শান্তি, আনন্দ ও কল্যাণ নেমে আসুক—এই কামনা করি।

মহাঅষ্টমী উপলক্ষে মণ্ডপে মণ্ডপে ভক্তদের সমাগম, মন্ত্রোচ্চারণ, চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখর হয়ে উঠেছে পূজাঙ্গন। দুর্গতিনাশিনী দেবী দুর্গার চরণে অঞ্জলি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহালছড়িতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

১

কটিয়াদীতে সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন জাসাসের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

২

মা ইলিশ রক্ষায় রাঙ্গাবালীতে অভিযান, ১২ জেলের কারাদণ্ড

৩

জামালপুরে নারীদের সাবলম্বি করতে ১০০ হতদরিদ্র নারীদের মাঝে দোস্ত এইডের বিনামূল্যে সেলাই মেশিন বিতরন

৪