ফ্লোরা ইতি স্টাফ রিপোর্টার জয়পুরহাট
১৪ অক্টোবর ২০২৬, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

 

জয়পুরহাটের পাঁচবিবিতে মো. সাকোয়াত হোসেন (২৫) নামে এক অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার উচাই পাথরঘাটা ব্রিজ সংলগ্ন চায়ের টং ঘরের পিছন থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাকোয়াত আটাপুর ইউনিয়নের সূর্যাপুর চকপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু জানান, সাকোয়াত তার ভাইয়ের ব্যাটারিচালিত অটো ভ্যান চালাতেন। গতকাল মঙ্গলবার বাড়ি থেকে ভাড়ার উদ্দেশ্যে অটো ভ্যান নিয়ে বের হন। রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। তার মোবাইল ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।

বুধবার সকালে পথচারীরা উচাই পাথরঘাটা ব্রিজের পশ্চিম পাশে চা টংয়ের কাছে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। দতন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি”: শালিখায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন

১

বিগত ইন্টেরিম সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে,পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি

২

মহেশপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জোরপূর্বক এক বিঘা জমি দখলের অভিযোগ

৩

ছোট সুন্দর আল আমিন সিদ্দিকীয়া আলিম মাদ্রাসর প্রিন্সিপাল এর মায়ের ইন্তেকাল

৪

শ্রীপুরে পৈতৃক সম্পত্তি দখল চেষ্টা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

৫

জামালপুরে ২২৭ দূর্গাপূজার নিরাপত্তায় ৩৫ বিজিবি, লেঃ কর্নেল হাসানুর রহমান পিএসসি

৬