মোঃ আরাফাত আলি, মহেশপুর ঝিনাইদহ।
১৪ অক্টোবর ২০২৬, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেল ৩টি গরু

ঝিনাইদহে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেল ৩টি গরু

 

ঝিনাইদহ সদর উপজেলার ৩ নম্বর সাগান্না ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামে মোঃ রমজান আলীর বাড়িতে গোয়ালঘরে আগুন লেগে তিনটি গরু মারা গেছে।

গতকাল রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গরুগুলো মারা যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারটি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ সদর উপজেলা শাখার আমির ড. মাওলানা হাবিবুর রহমান।

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং এ কঠিন সময়ে তাদের মনোবল ধরে রাখার আহ্বান জানান।

অগ্নিকাণ্ডে তিনটি গরু হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি”: শালিখায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন

১

বিগত ইন্টেরিম সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে,পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি

২

মহেশপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জোরপূর্বক এক বিঘা জমি দখলের অভিযোগ

৩

ছোট সুন্দর আল আমিন সিদ্দিকীয়া আলিম মাদ্রাসর প্রিন্সিপাল এর মায়ের ইন্তেকাল

৪

শ্রীপুরে পৈতৃক সম্পত্তি দখল চেষ্টা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

৫

জামালপুরে ২২৭ দূর্গাপূজার নিরাপত্তায় ৩৫ বিজিবি, লেঃ কর্নেল হাসানুর রহমান পিএসসি

৬

ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ, মূল্যস্ফীতির চাপে ৮০ লাখ মানুষ দরিদ্র

৭