1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

ময়মনসিংহ নগরে ফুটবল খেলা নিয়ে যুবক খুন, গ্রেপ্তার ৪

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান জি বাংলা টিভি ময়মনসিংহ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৭ বার পঠিত

ময়মনসিংহ নগরের ৩০ নম্বর ওয়ার্ডের বাঘেরকান্দা আলালের মোড় এলাকায় বাবজু (২৭) নামে এক যুবক -হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিহত বাবজুর বাবার নাম জজ মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ফুটবল খেলার সময় একজন খেলোয়াড়কে বাদ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে রাতের দিকে হত্যাকাণ্ডটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কোতোয়ালী থানার ওসি জানান, রাত আনুমানিক ৯টার দিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

নিহতের মরদেহ বর্তমানে মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost