1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান, উদ্ধার বনভূমি - Channel G Bangla
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান, উদ্ধার বনভূমি

জুয়েল হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা সদর বিটের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বন বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা খন্দকার তাওসিফ জাওয়াদ।রোববার (৪ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিটের বক্তারপুর, পাশা গেইট ও বোর্ড মিল সাহেবপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎বন বিভাগ সূত্রে জানা যায়, এসব এলাকায় বন বিভাগের জমি দখল করে বাড়িঘর নির্মাণ ও অস্থায়ী দোকানপাট স্থাপনের অভিযোগ পাওয়া যায়। পরে সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে বন বিভাগের জমিতে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা ভেঙে বনভূমি উদ্ধার করা হয়।
‎অভিযানে বক্তারপুর এলাকার সাব্বির হোসাইন, পাশা গেইট এলাকার আনিস এবং বোর্ড মিল সাহেবপাড়া এলাকার জসিমের দখলে থাকা স্থাপনা উচ্ছেদ করা হয় বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।
কালিয়াকৈর চন্দ্রা বিট কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার ইকবাল হোসেন বলেন, চন্দ্রা বিটের আওতাধীন যেসব এলাকায় বনভূমি জবরদখলের তথ্য পাওয়া যাচ্ছে, সেসব এলাকায় সরেজমিনে পরিদর্শন করে অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে। অবৈধ দখলদারদের কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা খন্দকার তাওসিফ জাওয়াদ বলেন, বনভূমি অবৈধ দখলমুক্ত করে সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে বনভূমির পরিমাণ বাড়ানো হবে। যারা অবৈধভাবে বনভূমি দখল করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার করা পতিত জমি পর্যায়ক্রমে বনায়নের আওতায় আনা হবে। অবৈধ জবরদখল উচ্ছেদে বন বিভাগের অভিযান চলমান থাকবে।
অভিযানে বন বিভাগের ফরেস্ট গার্ড আব্দুল লতিফ, মো. মামুনুর রশিদ, মো. আজহারুল হক ও বিএম লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost