চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ফরম সংগ্রহ করেছেন আবু হানিফ কাকন। তিনি চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং ৫ নং রামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।
সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে ৫ নং রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছ থেকে চেয়ারম্যান প্রার্থিতার ফরম গ্রহণ করেন আবু হানিফ কাকন।
ফরম সংগ্রহের পর আবু হানিফ কাকন বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকতে চান। মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনই তাঁর মূল শক্তি বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, পারিবারিক ঐতিহ্য ও এলাকাবাসীর আস্থার প্রতি সম্মান রেখে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় রয়েছে তাঁর। অতীতের মতো ভবিষ্যতেও মানুষের অধিকার ও আস্থার যথাযথ মূল্যায়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
আবু হানিফ কাকন বলেন, “সততা, ন্যায়বিচার ও উন্নয়নের পক্ষে আপনাদের মূল্যবান রায় ও দোয়া প্রত্যাশা করছি। এলাকার সার্বিক কল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
এ সময় তিনি তাঁর ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন এবং জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
Leave a Reply