1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জনের গ্রামের বাড়ি জামালপুরে জানাজা সম্পন্ন - Channel G Bangla
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জনের গ্রামের বাড়ি জামালপুরে জানাজা সম্পন্ন

ফজলে এলাহী মাকাম, জামালপুর
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জনের গ্রামের বাড়ি জামালপুরে জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার ৩ অক্টোবর সকালে জামালপুর সদর উপজেলায় তাদের নিজ নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে মোফাজ্জল হোসেন লেবু ও তার মা রাশিদা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। একই ইউনিয়নের গোড়ারকান্দা গ্রামে অন্তসত্ত্বা মর্জিনা ও তার শিশু সন্তান মিনানের এবং সিএনজি চালক সুজন আলীর জানাজা অনুষ্ঠিত হয় গোবিন্দবাড়ি গ্রামে। জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এদিকে, শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামে আক্রাম আলী ও তার স্ত্রী মমতা বেগমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজন ও স্থানীয়দের মাঝে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার ময়মনসিংহে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই পরিবারের ৪ জন ও চালকসহ ৭ জনের মৃত্যু হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে আইনি প্রক্রিয়া শেষে গতকাল গভীর রাতে মৃতদেহ গুলো জামালপুরে আনা হয়। এই দুর্ঘটনার পর জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের সকল বাস চলাচল বন্ধ রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost