1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
দক্ষিণখানের আমতলায় রাজউকের চোখে ধুলো দিয়ে ভবন নির্মাণের অভিযোগ - Channel G Bangla
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

দক্ষিণখানের আমতলায় রাজউকের চোখে ধুলো দিয়ে ভবন নির্মাণের অভিযোগ

মোঃ উজ্জ্বল হোসেন শান্ত, ঢাকা
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

 

রাজধানীর দক্ষিণখানের আমতলা চাঁদের হাসি এলাকায় রাজউকের নিয়মনীতি ও অনুমোদিত নকশা উপেক্ষা করে একটি ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। প্রায় আড়াই কাঠা জমির ওপর নির্মাণাধীন ভবনটির মালিক হিসেবে স্থানীয়ভাবে জাকির হোসেন গং-এর নাম জানা গেছে।

অভিযোগ রয়েছে, রাজউকের অনুমোদিত নকশা ও নির্মাণসংক্রান্ত বিধিমালা যথাযথভাবে অনুসরণ না করেই ভবনটির নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। নির্মাণস্থলে সেফটি নেট না থাকার পাশাপাশি তথ্যসম্বলিত সাইনবোর্ডও দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে। এতে নির্মাণকাজের নিরাপত্তা ও অনুমোদিত নকশা অনুসরণের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে নির্মাণকাজ অব্যাহত রয়েছে। ভবনটি অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ করা হচ্ছে কি না, তা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ভবনের মালিক জাকির হোসেন গং-এর বক্তব্য জানতে প্রতিবেদকের পক্ষ থেকে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত বক্তব্য দিতে রাজি হননি। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি, “আপনারা যা ইচ্ছা তাই করেন, আমি ওদের দেখব” বলে মন্তব্য করেন বলে জানা গেছে।

ভবন নির্মাণে রাজউকের অনুমোদিত নকশা ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না এবং নির্মাণস্থলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা রয়েছে কি না তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও পরিদর্শনের দাবি উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost