চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ফরম সংগ্রহ করেছেন মো. সাদ্দাম হোসেন পাটওয়ারী।
সম্প্রতি চাঁদপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে কল্যাণপুর ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থীদের ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এ ফরম গ্রহণ করেন।
ফরম গ্রহণের পর মো. সাদ্দাম হোসেন পাটওয়ারী বলেন, এলাকার মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনই তাঁর মূল শক্তি। পারিবারিক ঐতিহ্য ও এলাকাবাসীর আস্থার প্রতি সম্মান রেখে তিনি সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি এলাকার উন্নয়নকে আরও এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে তাঁদের অধিকার ও আস্থার যথাযথ মূল্যায়নে সচেষ্ট থাকবেন। সততা, ন্যায়বিচার, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এ সময় তিনি ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তাঁকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
মো. সাদ্দাম হোসেন পাটওয়ারী কল্যাণপুর ইউনিয়ন পরিষদের সদস্য পদে প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
মন্তব্য করুন